দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবিকে গত ১০০ বছরের মধ্যে দলটির জন্য সবচেয়ে বড় বিপর্যয়গুলোর একটি হিসেবে বর্ণনা করেছেন ফ্লোরিডার গভর্নর রন ডেসান্টিস। তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে দলটি এমন পরিস্থিতির মুখে পড়েছে, যা তাদের বিলুপ্তির দিকে ঠেলে দিতে পারে।
বুধবার (৪ নভেম্বর) ফ্লোরিডার তালাহাসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন রিপাবলিকান দলের এই নেতা। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ডেসান্টিস বলেন, ‘গত রাতে কী ঘটেছে, তা স্পষ্ট করে বলা যাক। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে রিপাবলিকানদের জন্য এটি এমন এক বিপর্যয়, যা দলটিকে বিলুপ্তির মুখে ঠেলে দেওয়ার মতো। গত ১০০ বছরে আমরা সম্ভবত এমন পরিস্থিতি আর দেখিনি।’
তিনি আরও বলেন, আগামী জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের ১০টি বৃহত্তম অঙ্গরাজ্যের মধ্যে মাত্র একটিতে রিপাবলিকান দলের গভর্নর থাকবেন।
ফ্লোরিডার প্রসঙ্গ উল্লেখ করে ডেসান্টিস এ কথা বলেন। অঙ্গরাজ্যটিতে তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন রিপাবলিকান নেতা বায়রন ডোনাল্ডস।
সূত্র: আল-জাজিরা
/অ